News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্দির-মসজিদের সমীক্ষায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
Image

মন্দির-মসজিদের সমীক্ষায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): দেশের সমস্ত মন্দির-মসজিদ-গির্জার সমীক্ষায় বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনও মামলাও করা যাবে না এখনই।

শীর্ষ আদালত জানিয়েছে, আগে এই সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি হবে, তার পর নতুন মামলা গৃহীত হবে আদালতে। নিম্ন আদালতগুলিতে এই সংক্রান্ত মামলায় এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও।

উপাসনাস্থল আইনের বেশ কিছু ধারাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়েছে। আবেদনকারীদের মধ্যে অন্যতম বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সেই আবেদনের শুনানি শুরু করেই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে উপসনাস্থল আইন মামলার শুনানি হয়।

উল্লেখ্য, প্রতিবেশী বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন চলছে তার বিরুপ প্রভাব ভারতে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। সেই আবহে শীর্ষ আদালতের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Releated Posts

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top