News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৯৯৬ এর গণহত্যা, শহীদ স্মরণে সিপিএমকে তুলোধুনা করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন
Image

১৯৯৬ এর গণহত্যা, শহীদ স্মরণে সিপিএমকে তুলোধুনা করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

কল্যাণপুর, ১২ ডিসেম্বর : গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম রাজনৈতিক দল হচ্ছে কমিউনিস্ট পার্টি। আজ কল্যাণপুরের সোনার তরী মুক্ত মঞ্চের সামনে ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বরের ভয়াবহ গণহত্যা শহীদ স্মরণে অনুষ্ঠিত সমাবেশে এভাবেই সুর চড়ালেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর কল্যাণপুর থানার ঢিলছড়া দূরত্ব বাজার কলোনিতে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল। এই গণহত্যার পরিপ্রেক্ষিতে সেদিন শিশু সহ ২৬ টা তাজা প্রাণের বিসর্জন হয়েছিল। বীভৎস গণহত্যার ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো ১২ই ডিসেম্বর এলে গোটা কল্যাণপুরের মানুষ কেঁদে ওঠে।

এদিকে, বাম জমানায় ২৬টা তাজা প্রাণের স্মরণে কোন কর্মসূচি গ্রহণ করা না হলেও বর্তমান শাসক দলের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিবছর ১২ ই ডিসেম্বর সকলকে সাথে নিয়ে শহীদ স্মরণে সমাবেশ করা হয়।

সমাবেশে বিশ্ববন্ধু সেন বাম জমানায় অপশাসন থেকে শুরু করে উগ্রবাদ কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই বিষয়গুলো তুলে ধরেন। কমিউনিস্টরা যাতে আর কোনদিন ত্রিপুরা রাজ্যে ফিরে না আসতে পারে সেজন্য সকলকে সচেষ্ট থাকার আহ্বান রাখেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সোমেন গোপ,অসীম দেবরায়, চয়ন রায়, ইন্দ্রানী দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ এর শুরুতেই সম্মানিত অতিথীরা সম্মিলিতভাবে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং নীরবতা পালন করেন।

উপস্থিত প্রধান অতিথিগণ তাদের আলোচনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অভিমত তুলে ধরেন। পাশাপাশি এও দাবি করেন এই সময়ের মধ্যে সরকার উন্নয়নকে হাতিয়ার করে মানুষের পাশে থাকার জন্য নিরন্তর ভাবে প্রয়াস অব্যাহত রেখেছে।

আজকের এই শহীদ স্মরণে সমাবেশে গোটা কল্যাণপুর প্রমোদনগর বিজেপি মন্ডলের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top