আগরতলা, ১২ ডিসেম্বর: স্ব-দলীয়দের দ্বারা পরপর আক্রমণের শিকার হয়েছে বিজেপির বুথ সভাপতি বাড়ি। ওই ঘটনায় গোটা খোয়াই বিধানসভা কেন্দ্রের ২৯ নং বুথ এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, নিজ দলের কর্মীদের দ্বারাই ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের ২৯ নং বুথের পর পর দুবার মনোনীত বিজেপি দলের বুথ বাড়িতে আক্রমণের শিকার হয়েছে বুথ সভাপতি কমল দেবনাথ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন তিনি।
এদিন তিনি ঘটনাটি বিস্তারিত জানাতে গিয়ে বলেন, গতকাল রাতে তাঁর বাড়িতে হঠাৎই এলোপাতাড়ি ভাবে ইট পাটকেল ছুটতে থাকে কিছু যুবকরা। পরবর্তীতে তিনি বের হলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পর আবার একই ঘটনার সংগঠিত করে তারা। তিনি আরো জানান, এর আগেও গত দুর্গাপূজার পঞ্চমীর দিন তার বাড়ির সামনে রাখা তার এক আত্মীয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর ঠিক পর কালী পূজার সময় উনার বাড়ির গেটে বড় পাথর নিক্ষেপ এবং ভাঙচুর চালানো হয়। পাশাপাশি গত ১৮ই জুলাই উনাকে প্রাণনাশের হুমকি দেয় কতিপয় যুবকরা বলেও সাংবাদিকদের সামনে তিনি জানান। তিনি জানান এলাকাতে তিনি ভাল কাজ করার ফলেই সদলীয় কিছু যুবকরা তাকপ সহ্য করতে পারছেন না। যার ফলশ্রুতিতে এরকমটা করা হচ্ছে। তিনি এই বিষয়টি সংবাদমাধ্যমের দ্বারা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন যদি সদলীয় বুথ সভাপতিই এইরকমভাবে আক্রান্ত হয় তাহলেই জনগণ কতটুকু সুরক্ষিত নিজেই প্রশ্ন তোলেন তিনি। গোটা বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়।



















