News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) প্রায় ২ বছর পর ১৫৬৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো টিআরবিটি
Image

(Update) প্রায় ২ বছর পর ১৫৬৬ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো টিআরবিটি

আগরতলা, ১২ ডিসেম্বর: প্রায় দুই বছর পর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অস্নাতক পদে এবং ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করলো টিআরবিটি।

ওই বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেনি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৯৯টি অস্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে ইউ আর পদে ৫৭১জন, এসসি পদে ১৮৭জন এবং এসটি ৩৪১জন। তাছাড়া, ষষ্ঠ শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪৬৭টি স্নাতক পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে ইউ আর পদে ২৪৩জন, এসসি পদে ৭৯জন এবং এসটি ১৪৫জন।

আরও জানানো হয়েছে, আগামী ৪ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবে।

এদিকে, সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা বলেন, গুনগত শিক্ষাদানে সহায়ক ভূমিকা পালন করতে শিক্ষাঙ্গনে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার।

এই ধারাবাহিকতায় এবার একসাথে ১৫৬৬ জন অস্নাতক (১০৯৯) ও স্নাতক (৪৬৭) শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মর্মে আজ টিআরবিটি কর্তৃক নোটিফিকেশন জারি করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস প্রশিক্ষিত যোগ্য যুবশক্তির কর্মসংস্থানের পাশাপাশি বিদ্যালয় শিক্ষাকে আরো সমৃদ্ধ করবে এই নিয়োগ।

Releated Posts

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top