News Flash

Image

চুরি যাওয়া গাড়ি সহ আটক দুই চোর

কুমারঘাট, ১১ ডিসেম্বর : চুরি যাওয়া গাড়ি সহ কুমারঘাট পুলিশের হাতে আটক দুই ছিচকে চোর। বুধবার এদের আদালতে পাঠায় পুলিশ।বলেরো গাড়ি চুরি করে পুলিশের হাতে ধরা পরে এবারে তষ্করদের ঠাই একেবারে প্রভুরামপুরে। উল্লেখ্য গত সাত ডিসেম্বর ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন এসি কমপ্লেক্সের শরৎ শরনী এলাকা থেকে TR02E-1928 নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়ি চুরি করে পালিয়ে যায় চোরেরা। সঙ্গে সঙ্গেই গাড়ীর মালিক এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কুমারঘাট থানায়। অভিযোগ পেয়ে গাড়ীর খোঁজে ময়দানে নামে পুলিশ।

পরে কৈলাসহর থানার সহযোগীতায় মঙ্গলবার কৈলাসহরের দূর্গানগর এলাকা থেকে চুরি যাওয়া গাড়ী সমেত কুমারঘাটের রতিয়াবাড়ী এলাকার রাহুল দেব এবং শারদা পল্লী এলাকার লক্ষন দেবনাথ নামে দুই চোরকে পাকড়াও করে কুমারঘাট থানার পুলিশ। কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন, এবিষয়ে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে এর পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

বুধবার রিমাণ্ড চেয়ে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। সেইসঙ্গে এলাকায় বৃদ্ধি পাওয়া বাইক চুরির ঘটনা রোধেও পুলিশ তৎপর হয়েছে বলে জানান থানা আধিকারিক। উল্লেখ্য, সাম্প্রতিককালে কুমারঘাট ফটিকরায় থানা এলাকা সহ আশপাশ এলাকায় বেড়ে চলেছে চুরির ঘটনা। বিশেষ করে এলাকার একাংশ যুব সমাজ ইদানিংকালে ড্রাগসের করাল 

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top