News Flash

  • Home
  • খেলা
  • কোয়ার্টারে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার
Image

কোয়ার্টারে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিল বাংলা। বুধবার কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে ৪১ রানে হেরে গেল বাংলা। মহম্মদ শামির বাংলা পারল না হার্দিক পাণ্ড্যের বরোদাকে হারাতে।

যেটুকু লড়াই করলেন শাহবাজ আহমেদ। তিনি অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান করে বরোদা। শামি ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে দু’ওভার বাকি থাকতেই ১৩১ রানে অল আউট হয়ে যায় বাংলা। সর্বোচ্চ রান করেন শাহবাজ। তিনি ৩৬ বলে করেন ৫৫ রান। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। বরোদার আর এক পেসার মেরিওয়ালাও ৩ উইকেট নেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top