News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের বিজাপুরে বিজেপি কার্যকর্তাকে হত্যা নকশালদের 
Image

ছত্তিশগড়ের বিজাপুরে বিজেপি কার্যকর্তাকে হত্যা নকশালদের 

রায়পুর, ১১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের ফারসেগড় থানা এলাকায় নকশালরা বিজেপি-র এক কার্যকর্তাকে হত্যা করেছে। এই বিষয়ে নিশ্চিত করেছেন বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব।

বিজাপুর পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কুত্রু তহসিলের সোমনপল্লী গ্রামের বাসিন্দা বিজেপি কার্যকর্তা মাড়ো রাম কুড়িয়ামকে নকশালরা অপহরণ করে। এরপর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বুধবার সকালে সোমনপল্লীতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর পাশ থেকে নকশালদের বেশ কিছু কাগজ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে বিজাপুরে নকশালরা এই নিয়ে পাঁচটি এমন ঘটনা ঘটালো। প্রথমে ভৈরামগড় ও কাদেরে দুই প্রাক্তন সরপঞ্চকে খুন করা হয়। এরপরে বাসাগুড়ায় এক মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী এবং তারপরে আরেক মহিলাকে হত্যা করা হয়।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top