News Flash

  • Home
  • খেলা
  • মঙ্গলবার  কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের ৫৫–তম জন্মদিন 
Image

মঙ্গলবার  কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের ৫৫–তম জন্মদিন 

কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.) : বিশ্বনাথন আনন্দ একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার। ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত বিশ্বের সেরা ৩ ধ্রুপদী দাবাড়ুর একজন। মঙ্গলবার এই কিংবদন্তি দাবাড়ু ৫৫ বছর বয়সে পা দেবেন। তাঁর দুই দশকের কেরিয়ার জুড়েই রয়েছে রেকর্ডের ছড়াছড়িl

এই বিস্ময়কর দাবাড়ু মাত্র ১৪ বছর বয়সেই জাতীয় সাব জুনিয়ার দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন। ১৬ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হন। তিনিই প্রথম ভারতীয় দাবাড়ু যিনি বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়নশিপ জেতেন। পাঁচ বছর ২০০০, ২০০৭, ২০০৮, ২০১০ ও ২০১২ সালে বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হন।

তাঁর এই কৃতিত্বের জন্য ১৯৯৭, ১৯৯৮, ২০০৩ ও ২০০৪ এই ৪ বছর দাবার অস্কার জিতেছেন আনন্দ যা আজও রেকর্ড l বিশ্ব দাবা ফেডারেশন ১৯৯৮ সালে বিশ্বনাথন আনন্দকে প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার ঘোষণা করে।

এফআইডিই রেটিং লিস্ট অনুযায়ী মাত্র ৬ জন অ্যাথলিটই ২৮০০ পয়েন্টের গণ্ডি পার করেছেন যার মধ্যে আনন্দ অন্যতম। ২০০৩ সালে চতুর্থ অ্যাথলিট হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

দাবায় তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য ভারত সরকার তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ এ সম্মানিত করেন ২০০৮ সালে। তিনি ও শচীন তেন্ডুলকর যুগ্মভাবে প্রথমবার কোনো ক্রীড়াবিদ হিসেবে এই সম্মান পান।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top