ভোপাল, ৪ নভেম্বর (হি.স.) : অবশেষে আট সিমি জঙ্গির এনকাউন্টারের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার| বিরোধী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এব্যাপারে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে| সিমির আট জঙ্গির জেল থেকে পালানো ও তাদের এনকাউন্টার-এই দুটি ঘটনা নিয়েই তদন্ত হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে| মধ্যপ্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এসকে পান্ডের নেতৃত্বে এই তদন্তের কাজ করা হবে বলে জানা গিয়েছে|
মধ্যপ্রদেশ সরকারের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিচারপতি পান্ডের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে| তারা সিমির জঙ্গিদের জেল থেকে পালানো ও এনকাউন্টারের ঘটনার তদন্ত করবে|
ভোপাল জেল থেকে পালানো সিমির আট জঙ্গিদের এনকাউন্টার ভুয়ো বলে অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল বিরোধীরা| অবশেষে ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার|
এদিকে ঘটনার তদন্তে নেমে একাধিক অসঙ্গতি সামনে এসেছে সিআইডির হাতে| সিআইডির সন্দেহ জেলের ভেতরেই কেউ ওই জঙ্গিদের পালাতে সাহায্য করেছিল| তাই একজন সাব জেলার ও দুই কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা|
তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে তাদের হাতে| জানা গিয়েছে, জেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই সিমির প্রধান নেতাকে জেলের এ ব্লক থেকে বি ব্লকে নিয়ে আসা হয়| তাছাড়া বি ব্লকে আরও ১৭ জন আসামী ছিল| তাদেরকে এড়িয়ে কীভাবে একজন কনস্টেবলকে মেরে পালিয়ে ছিল জঙ্গিরা এই প্রশ্নও ভাবাচ্ছে গোয়েন্দাদের|
জঙ্গির এনকাউন্টারের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















