মুম্বই, ৪ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে সফরকারীদের খরচ বহন করতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) | বিসিসিআই ইংল্যান্ড সিরিজ়ের কোনও দায়িত্ব নিতে পারবে না সাফ জানিয়ে দিলেন বোর্ড সচিব অজয় শিরকে| ফলে ভারত সফরে আসা ইংল্যান্ড টিমের ট্র্যাভেল, হোটেল ভাড়া সহ যাবতীয় খরচ চালাতে হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে| বর্তমানে বোর্ডের পরিস্থিতি জানিয়ে ইংল্যান্ড ম্যানেজার ফিল নেইলকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অজয় শিরকে |
দেশের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা প্রথম| সফরকারী টিমকে এর আগে কখনও নিজের খরচে এসে সিরিজ় খেলতে হয়নি| কিন্তু লোধা কমিটির প্যাঁচে এখন বিপাকে বোর্ডকর্তারা| সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও আর্থিক ক্ষমতা নেই এখন বোর্ডের| তাই ইংল্যান্ড সিরিজ়ে কোনও অর্থ খরচ করতে পারবে না | চিঠিতে ইংল্যান্ডকে সেকথাই জানালেন শিরকে|
তিনি বলেন, ভারতে উপস্থিত ইংল্যান্ড টিম সব সুবিধা পাবে| কিন্তু বোর্ড কিছু সমস্যার জন্য ইংল্যান্ড টিমের হোটেল, ট্র্যাভেল ও অন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারবে না | তাই আপনারা নিজেরাই এসবের অর্থ জোগাড় করে নিন| লোধা কমিটি এরপর যা নির্দেশ দেবে, আপনাদের বোর্ডকে জানানো হবে|
আসন্ন ভারত সফরে নিজেদের খরচ ইংল্যান্ডকেই বহন করতে হবে, জানান বিসিসিআই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















