News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন ভারত সফরে নিজেদের খরচ ইংল্যান্ডকেই বহন করতে হবে, জানান বিসিসিআই
Image

আসন্ন ভারত সফরে নিজেদের খরচ ইংল্যান্ডকেই বহন করতে হবে, জানান বিসিসিআই

BCCIমুম্বই, ৪ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে সফরকারীদের খরচ বহন করতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) | বিসিসিআই ইংল্যান্ড সিরিজ়ের কোনও দায়িত্ব নিতে পারবে না সাফ জানিয়ে দিলেন বোর্ড সচিব অজয় শিরকে| ফলে ভারত সফরে আসা ইংল্যান্ড টিমের ট্র‌্যাভেল, হোটেল ভাড়া সহ যাবতীয় খরচ চালাতে হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে| বর্তমানে বোর্ডের পরিস্থিতি জানিয়ে ইংল্যান্ড ম্যানেজার ফিল নেইলকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অজয় শিরকে |
দেশের ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা প্রথম| সফরকারী টিমকে এর আগে কখনও নিজের খরচে এসে সিরিজ় খেলতে হয়নি| কিন্তু লোধা কমিটির প্যাঁচে এখন বিপাকে বোর্ডকর্তারা| সুপ্রিম কোর্টের নির্দেশে কোনও আর্থিক ক্ষমতা নেই এখন বোর্ডের| তাই ইংল্যান্ড সিরিজ়ে কোনও অর্থ খরচ করতে পারবে না | চিঠিতে ইংল্যান্ডকে সেকথাই জানালেন শিরকে|
তিনি বলেন, ভারতে উপস্থিত ইংল্যান্ড টিম সব সুবিধা পাবে| কিন্তু বোর্ড কিছু সমস্যার জন্য ইংল্যান্ড টিমের হোটেল, ট্র‌্যাভেল ও অন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারবে না | তাই আপনারা নিজেরাই এসবের অর্থ জোগাড় করে নিন| লোধা কমিটি এরপর যা নির্দেশ দেবে, আপনাদের বোর্ডকে জানানো হবে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top