News Flash

  • Home
  • দেশ
  • বিএসএফ ছাড়া দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা মেটানো অসম্ভব : অমিত শাহ
Image

বিএসএফ ছাড়া দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা মেটানো অসম্ভব : অমিত শাহ

যোধপুর, ৮ ডিসেম্বর (হি.স.): সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সাহস, বীরত্ব ও ত্যাগের শক্তিতে ৬ দশক ধরে দেশের সীমান্ত সুরক্ষার প্রথম লাইনকে শক্তিশালী করতে কাজ করে চলেছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার যোধপুরে বিএসএফ-এর ৬০-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তৃতার সময় অমিত শাহ বলেছেন, ১৯৬৫ সাল থেকে বিএসএফ পূর্ব ও পশ্চিম সীমান্ত সুরক্ষিত করার জন্য অসাধারণ কাজ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অনুপ্রবেশ, জাল নোট, উগ্রপন্থা প্রতিরোধ-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে বিএসএফ।

অমিত শাহ বলেছেন, বিএসএফ ছাড়া দেশের ক্রমবর্ধমান নিরাপত্তার চাহিদা মেটানো অসম্ভব। এই কারণেই ২৫ ব্যাটালিয়ন দিয়ে শুরু হওয়া বিএসএফ ক্রমাগত বিস্তৃত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সীমান্ত সুরক্ষা নীতি বহু বছর ধরে অস্পষ্ট ছিল, কিন্তু মোদী সরকার এটিকে গুরুত্ব সহকারে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নিরাপত্তা প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি বলেন, ভারত সরকার সীমান্তে পরিকাঠামো মজবুত করার জন্য বিশেষ নজর দিয়েছে এবং প্রতিবছর বাজেটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top