News Flash

  • Home
  • দেশ
  • শম্ভু সীমানায় কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান রুখলো পুলিশ, ছত্রভঙ্গ করতে ব্যবহার কাঁদানে গ্যাস
Image

শম্ভু সীমানায় কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান রুখলো পুলিশ, ছত্রভঙ্গ করতে ব্যবহার কাঁদানে গ্যাস

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার ফের ‘দিল্লি চলো অভিযান’-এর ডাক দিয়েছিল পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একাংশ। ফলে এদিন শম্ভু সীমানায় নিরাপত্তা আরও কড়া করে পুলিশ। পুলিশ এদিন কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। শম্ভু সীমান্তে কৃষকদের আটকে দেয় পুলিশ।

হরিয়ানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আমাদের কাছে ১০১ জন কৃষকের নামের একটি তালিকা রয়েছে। আগে আমরা দেখবো তাঁরাই সেই কৃষক কিনা। তারপরে আমরা তাঁদের এগোনোর অনুমতি দিতে পারি। কিন্তু এঁরা নিজেদের শনাক্তই করতে দিচ্ছেন না।

উল্লেখ্য, শুক্রবার শম্ভু সীমানায় আটকে দেওয়া হয়েছিল তাঁদের। কিন্তু শনিবারই কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানান, ফের রবিবার তাঁরা মিছিল করবেন। গত শুক্রবার কৃষকরা এগোতে চেষ্টা করতেই শম্ভু সীমানায় আটকে দেওয়া হয় তাঁদের। কার্যত দুর্গে পরিণত করা হয় ওই অঞ্চলকে। ছোড়া হয় কাঁদানে গ্যাস। চলে লাঠি। কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সেদিনের মতো অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। সারওয়ান বলেন, কেন্দ্রের তরফে আলোচনার জন্য আমাদের কোনও বার্তা দেওয়া হয়নি। রবিবার ১০১ জন কৃষককে নিয়ে শান্তিপূর্ণভাবে দিল্লির উদ্দেশে পদযাত্রা হবে।

প্রসঙ্গত, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি), কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না-বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে পঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top