News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশা রেল যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন থেকে উপকৃত হচ্ছে : রাষ্ট্রপতি
Image

ওড়িশা রেল যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন থেকে উপকৃত হচ্ছে : রাষ্ট্রপতি

ময়ূরভঞ্জ, ৭ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার ওড়িশার রায়রাংপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, ওড়িশা রেল যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন থেকে উপকৃত হচ্ছে। রাষ্ট্রপতি আস্থা ব্যক্ত করে বলেন, এই প্রকল্পগুলি আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি এই অঞ্চলের জনগণকে উন্নত স্বাস্থ্য সুবিধা প্রদান করবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পরে রেলমন্ত্রী বলেছেন, “ময়ূরভঞ্জ জেলার যে ৩টি প্রকল্প বহু দশক ধরে প্রতীক্ষিত ছিল, আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই তিনটি প্রকল্পের ভূমিপূজন করলেন, সেগুলির কাজ চলছিল অনেক দিন ধরে। বাঙ্গিরপোসি-গোরুমহিসান প্রকল্পের মূল্য ২৫৫০ কোটি টাকা, বুধামারা-চাকুলিয়া প্রকল্পের মূল্য ২১০৬ কোটি টাকা এবং বাদামপাহাড়-কেওনঝার প্রকল্পের মূল্য ১৬৪৯ কোটি টাকা। এই তিনটি প্রকল্প এই আদিবাসী এলাকার যোগাযোগের জন্য। এই তিনটি প্রকল্পই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা অনুমোদিত, আর আজ রাষ্ট্রপতি ভূমিপুজো করলেন।”

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top