News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে এক ব্যক্তিকে গুলি করে খুন দুই দুষ্কৃতীর, তদন্ত শুরু পুলিশের
Image

দিল্লিতে এক ব্যক্তিকে গুলি করে খুন দুই দুষ্কৃতীর, তদন্ত শুরু পুলিশের

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এবার দিল্লিতে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুই দুষ্কৃতী। শাহদারা জেলার ডিসিপি প্রশান্ত গৌতম বলেছেন, সুনীল জৈন নামে এক ব্যক্তিকে ফর্শ বাজার থানার অধীনে বিশ্বাস নগর থানা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। পরে তাঁর মৃত্যু হয়। মোটরবাইকে আসা দুই আততায়ী তাঁকে গুলি করেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ক্রাইম টিমকে ডাকা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

ডিসিপি আরও বলেছেন, “শনিবার সকাল ৮.৩৬ মিনিট নাগাদ আমার একটি পিসিআর ফোন পাই, মোটরবাইকে এসে দু’জন আততায়ী এক ব্যক্তিকে গুলি করেছে। সুনীল জৈন নামে গুলিবিদ্ধ হন, তাঁকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালানো হয়। ৫২ বছর বয়সী সুনীল জৈনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হুমকির কথা অস্বীকার করেছেন।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top