News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলের পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস, সমতলে বৃষ্টির ভ্রুকুটি
Image

হিমাচলের পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস, সমতলে বৃষ্টির ভ্রুকুটি

শিমলা, ৭ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ শুষ্ক আবহাওয়ার এবার অবসান হতে চলেছে হিমাচল প্রদেশে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আবহাওয়া বদলের পূর্বাভাস। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ ও ৯ ডিসেম্বর শিমলা শহরে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ওই সময়ে কুফরি এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এই সময়ের মধ্যে সমতল এবং নীচু পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং রাজ্যের মধ্য ও উঁচু পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। লাহৌল-স্পিতি ও কিন্নর জেলায় এবং চাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা এবং সিরমাউর জেলার উঁচু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১০ ডিসেম্বর থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top