News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বদলের বাংলাদেশের প্রভাব, যাত্রী শূণ্য বাস এলো আগরতলায়
Image

বদলের বাংলাদেশের প্রভাব, যাত্রী শূণ্য বাস এলো আগরতলায়

আগরতলা, ৬ ডিসেম্বর : বাংলাদেশে অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাস পরিষেবায় দারুণভাবে প্রভাব পড়েছে। আজ বাংলাদেশ থেকে যাত্রী শূণ্য বাস আগরতলায় এসেছে। আগামীকাল আগরতলা থেকে ঢাকা যাওয়ার জন্য এখন পর্যন্ত ২০ জন টিকিট কেটেছেন। তাদের মধ্যে ১৪ জন ভারতীয় এবং ছয়জন বাংলাদেশী রয়েছেন। 

বাংলাদেশে গণঅভ্যুত্থানে বর্তমানে ওই দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে, দুই দেশের মধ্যে সম্পর্কে উষ্ণতা বেড়েছে। বাংলাদেশের অর্ন্তবতীকালীন সরকারের শাসনামলে প্রতিনিয়ত সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠছে। ফলে, ত্রিপুরা থেকে কলকাতার মধ্যবর্তী বাস পরিষেবায় কিছুটা ভাটা পড়েছে। আগামীকাল আগরতলা থেকে ঢাকা যাওয়া জন্য আন্তর্জাতিক বাস সার্ভিসের শ্যামলী পরিবহনের বাসটিতে এখন পর্যন্ত মাত্র ২০ জন টিকিট কেটেছেন। 

প্রসঙ্গত, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাস মঙ্গলবার ও শনিবার অর্থাৎ সপ্তাহে দুই দিন যাতায়াত করে। গত সপ্তাহ থেকে যাত্রীদের সংখ্যা অনেকটা কম ছিল বলে জানান শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী l 

আজ শ্যামলী পরিবহনের ম্যানেজার বিকাশ চক্রবর্তী বলেন, আগামীকাল শ্যামলী পরিবহনের বাস আগরতলা থেকে বাংলাদেশ যাবে। কিন্তু বাসটিতে এখন পর্যন্ত মাত্র ২০ জন টিকিট কেটেছেন। এখন পর্যন্ত ২০ জন টিকিট কেটেছেন। তাদের মধ্যে ১৪ জন ভারতীয় এবং ছয়জন বাংলাদেশী রয়েছেন। 

Releated Posts

নারীদের সংসদীয় প্রতিনিধিত্বে জোরালো বিতর্ক, সর্বদলীয় ঐকমত্যের আহ্বান ত্রিপুরা বিধানসভায়

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে তীব্র কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ত্রিপুরা বিধানসভায় সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top