News Flash

  • Home
  • প্রধান খবর
  • সীমান্তে গোরু পাচারের চেষ্টা, বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
Image

সীমান্তে গোরু পাচারের চেষ্টা, বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ, ৬ ডিসেম্বর (হি.স.) : সীমান্তে গোরু পাচারের চেষ্টার সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠল। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সিং পাড়া এলাকার ঘটনা। মৃতের নাম মহম্মদ আনোয়ার (৩৫)। বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার ১০ মাইল ভজনপুর গ্রামে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ১৫-২০ জনের একটি দল গোরু নিয়ে উন্মুক্ত সীমান্ত অতিক্রম করে ফেরার সময় তাঁদের পথ আটকায় কর্তব্যরত বিএসএফ জওয়ান। এরপর দুই তরফে সংঘর্ষ বাঁধে। অস্ত্রশস্ত্র নিয়ে বিএসএফের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। আত্মরক্ষার্থে বিএসএফের তরফেও ১০ রাউন্ড গুলি চালানো হয়। তাতেই ওই বাংলাদেশি নিহত হয়। বাকিরা গোরু নিয়ে পালাতে সক্ষম হয়। একটি গোরু উদ্ধার করে বিএসএফ। ঘটনায় সাধন সাউড়ি নামে এক বিএসএফ জওয়ান আহত হন। তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনায় শুক্রবার থমথমে দুই বাংলার সীমান্ত এলাকা। চাণক্য বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট মনোজ কুমার এদিন জানান, এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top