রাঁচি,৬ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার সকালে রাঁচির নাগদী থানা এলাকায় হাতিয়া বাঁধ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম অতীশ কুমার। স্থানীয়রা বাঁধের পাশে মৃত দেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য রিমসে পাঠানো হয় ।পুলিশ আধিকারিক জানান ,মৃতের পরিবারের তরফ থেকে আগেই ধুরভা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের ছিল ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
2024-12-06

