News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির গীতা কলোনিতে বস্তিতে আগুন, কেউ হতাহত হননি
Image

দিল্লির গীতা কলোনিতে বস্তিতে আগুন, কেউ হতাহত হননি

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির শাহাদারা জেলার গীতা কলোনি এলাকার রানি গার্ডেনের বস্তিতে। শুক্রবার ভোররাতে বস্তিতে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

শাহদারার গীতা কলোনিতে অগ্নিকাণ্ডের বিষয়ে দমকল অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেছেন, “আমরা ভোররাত ২.২৫ মিনিট নাগাদ বস্তিতে আগুন লাগার বিষয়ে জানতে পারি। ১২টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর পর আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব, আগুনে ৪-৫টি ছাগল আঘাত পেয়েছে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top