News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে বাড়ি থেকে উদ্ধার ৫ জনের দেহ
Image

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে বাড়ি থেকে উদ্ধার ৫ জনের দেহ

বাহাওয়ালপুর, ৪ ডিসেম্বর (হি.স.) : পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের মডেল অ্যাভিনিউ এলাকার একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের তিন ছেলের দেহ পাওয়া গেছে। কাশিফ বালুচ ও তাঁর পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছে, নাকি তাদের খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রুমে পাওয়া পিস্তলটির ফরেনসিক পরীক্ষা করা হবে। মঙ্গলবার এই ঘটনা ঘটে। পরিবারের ছোট মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেলুচের ভাই বলেন, তার বড় ভাই আত্মহত্যা করবে বলে তিনি বিশ্বাস করতে পারছেন না। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়ায় রহস্য আরও গভীর হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনার কিছুদিন আগে লাসবেলা ব্রিজের কাছে দুটি প্লাস্টিকের ব্যাগে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। এরপর একটি বাড়িতে পাঁচটি দেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ এই মামলার তদন্তে ব্যস্ত ছিল। পুলিশ জানিয়েছে, ব্যাগে মানবদেহ পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেহাবশেষ থেকে মাথা উধাও। উল্লেখ্য, সোমবার করাচির কসবা কলোনির পারাচা কবরস্থানের কাছেও মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। কয়েকদিন আগে একই এলাকার ড্রেনের কাছে এক মহিলার কাটা মাথা উদ্ধার করে পুলিশ।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top