News Flash

  • Home
  • দিনের খবর
  • জামিনের দাবি করে সুপ্রিম কোর্টে বিচারপতির ভর্ৎসনার মুখে প্রাক্তন মন্ত্রী পার্থ
Image

জামিনের দাবি করে সুপ্রিম কোর্টে বিচারপতির ভর্ৎসনার মুখে প্রাক্তন মন্ত্রী পার্থ

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করে তাঁর প্রশ্ন, “অর্পিতা জামিন পেলে আমি পাব না কেন?” প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি বলে জানালেন তিনি।

পালটা রীতিমতো ভর্ৎসনা করলেন বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, “আপনি মন্ত্রী ছিলেন, সবাই নন। ফলে আপনার দপ্তরে কী হচ্ছে, তার দায় আপনার উপর বর্তায়।” এর পরই বিচারপতি বললেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কীভাবে প্রভাবিত করতে পারেন, তা আগে খতিয়ে দেখতে হবে।

কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, যারা গ্রেফতার হয়েছেন ও জামিন পেয়েছেন তাঁরা কেউ মন্ত্রী ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। আপনার দফতরে কী হচ্ছে, সেটা আপনার জানার কথা। আর শুধু অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নয়, একাধিক সংস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের টাকা ছিল বলে তথ্য মিলেছে। এর পরই বিচারপতি বলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কীভাবে প্রভাবিত করতে পারেন, তা আগে খতিয়ে দেখতে হবে।

২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থবাবু। তার পর বহুবার জামিনের আর্জি জানিয়েও লাভ হয়নি। এদিকে অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ দুর্নীতি মামলায় ধৃত একাধিক ব্যক্তি জামিন পেয়েছেন।

বুধবার সুপ্রিম কোর্টে তাঁদের প্রসঙ্গ তুলে ধরেই জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী। বলেন, “টাকা উদ্ধার হয়েছে যেখানে তার সঙ্গে পার্থর কোনও সম্পর্ক নেই। ওই ঠিকানার মালিকও তিনি নন। এদিকে অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন পাবেন না?” পাশাপাশি জামিন পেলে প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় বাংলা ছাড়তেও রাজি বলে জানিয়েছিলেন তিনি।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top