News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের সমস্ত প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব, ভরসা দিলেন দেবেন্দ্র ফড়নবিস
Image

মহারাষ্ট্রের সমস্ত প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব, ভরসা দিলেন দেবেন্দ্র ফড়নবিস

মুম্বই, ৪ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রের জনগণকে ভরসা দিলেন ভাবী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর কথায়, মহারাষ্ট্রের সমস্ত প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব আমরা। বুধবারই দেবেন্দ্র ফড়নবিস সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার ফড়নবিস বলেছেন, “আমি আপনাদের সবাইকে বলতে চাই, আগামী দিনে কিছু কিছু আমাদের ইচ্ছার বিষয় হবে এবং কিছু বিষয় আমাদের ইচ্ছার বিরুদ্ধে হবে, কিন্তু আমাদের সবাইকে রাজ্য ও দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। আমরা মহারাষ্ট্রের সমস্ত প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। শেষ পর্যন্ত, আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই।”

ফড়নবিস আরও বলেছেন, ”আমরা গর্বিত যে ২০১৯-এর পরে একজনও বিধায়ক আমাদের ছেড়ে যাননি এবং সবাই একসঙ্গে থেকেছেন এবং আমরা ২০২২ সালে সরকার গঠন করেছি। এবারও মহাযুতি ঐতিহাসিক জনাদেশ পেয়েছে। টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন মোদীজি। আমি ওয়ার্ড স্তরের নেতা হিসেবে শুরু করেছিলাম এবং এখন তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীও হয়েছি।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top