News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আখাউড়া রোড বন্ধ, পরপর দুই জায়গায় বাঁশের ব্যারিকেড
Image

আখাউড়া রোড বন্ধ, পরপর দুই জায়গায় বাঁশের ব্যারিকেড

আগরতলা, ৩ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের ঘটনায় ত্রিপুরায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যে বিভিন্ন জায়গায় ওই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ এরই প্রতিবাদে এক সংগঠনের তরফ থেকে বাংলাদেশ চলো অভিযান কর্মসূচির জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তার প্রেক্ষিতে আখাউড়া রোড এলাকায় বাড়তি নিরাপত্তার জন্য দুটি বাঁশের ব্যারিকেড করা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংর্ষঘ সমিতি। এদিন আন্দোলনকারীরা অফিসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। গতকাল রাতেই পুলিশ ওই ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানিয়েছেন, আজ এক সংগঠনের তরফ থেকে বাংলাদেশ চলো অভিযান কর্মসূচির জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তার প্রেক্ষিতে আখাউড়া রোড এলাকায় বাড়তি নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে দুটি বাঁশের ব্যারিকেড করা দেওয়া হয়েছে। এদিন তিনি আরও বলেন, গতকাল বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও অনেকের নাম উঠে আসবে বলে জানান তিনি।

এদিকে, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানজার দেবাশিষ নন্দী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি স্বাভাবিক রয়েছে।

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top