News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি কার্যকর্তার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক, ধৃত দুই অভিযুক্ত
Image

বিজেপি কার্যকর্তার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক, ধৃত দুই অভিযুক্ত

আগরতলা, ২ ডিসেম্বর : কমলাসাগর বিধানসভার এক বিজেপি কার্যকর্তার ঘরে বোমা বিস্ফোরণে আতঙ্কের পরিবেশ ওই এলাকার মিয়া পাড়ায়। পরিবারের কারও কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক ও পুলিশ বাহিনী। বাড়ির মালিক রাকেশ দেব-র অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিরা। তদন্তের মাধ্যমে কমলাসাগর মিয়া পাড়ায় বোমা হামলার ঘটনায় আকাশ দে ও বলরাম দত্ত নামের দুই যুবককে আটক করেছে মধুপুর থানার পুলিশ।

কমলাসাগর বিধানসভার অন্তর্গত চা বাগান এলাকার মিয়া পাড়ার বাসিন্দা রাকেশ দেব-র বাড়িতে সোমবার ভোর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ বোমা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা। এই ঘটনায় কমলাসাগর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই বিস্ফোরণে বাড়িতে উপস্থিত কারও কোনো ক্ষতি হয় নি। কিন্তু দুষ্কৃতীদের এইরূপ আক্রমণের কারণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

বাড়ির মালিক রাকেশ দেব অভিযোগ করেছেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে এই বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতিরা। তিনি আরো বলেন, এই ধরনের বোমা সাধারণত বাংলাদেশে ব্যবহৃত হয়। আমাদের রাজ্যে এইসব বোমা তৈরি হয় না বলেই দাবি তাঁর। কিন্তু এই ঘটনার পেছনে কারা দায়ী, তা অনুমান করতে পারছেন না রাকেশ।

ঘটনার খবর পেয়ে রাকেশ দেবের বাড়িতে মধুপুর থানার ওসি সহ পুলিশ ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। হামলার ঘটনায় আকাশ দে ও বলরাম দত্ত নামের দুই যুবককে আটক করেছে মধুপুর থানার পুলিশ।

এদিকে, বিজেপি কার্যকর্তা হিসেবে পরিচিত রাকেশের বাড়ির অবস্থা পরিদর্শন করতে যান কমলাসাগর বিধানসভার বিধায়িকাও। তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, অল্পেতে রক্ষা পেয়েছে বাড়ির লোকজন। এই ধরনের ঘটনা যেভাবে আতঙ্কের সৃষ্টি করেছে, সেক্ষেত্রে এলাকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যাতে আগামীতে দুষ্কৃতীদের আক্রমণ ঠেকানো যায়।

Releated Posts

শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে স্কুলে তালা, পথ অবরোধে ছাত্রছাত্রী-অভিভাবকরা

আগরতলা, ১০ আগস্ট : শিক্ষক ও কর্মী সংকটের প্রতিবাদে আজ সকালে সাব্রুমের পয়াংবাড়ি আর.ডি. ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ উচ্চ…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top