News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়ির রাজহাঁস চুরি করে পালাবার পথে আটক এক ব্যক্তি
Image

মাতাবাড়ির রাজহাঁস চুরি করে পালাবার পথে আটক এক ব্যক্তি

20161102_183821নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ উদয়পুরের মাতাবাড়ির রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে৷ আটক ব্যক্তির নাম মিঠুন দে (৪৫)৷ পুলিশ তাকে থানায় নিয়ে গিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ প্রায় পনের বছর যাবৎ মিঠুন দে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনের বাজারে পেড়ার দোকানে কাজ করে আসছে৷ এদিকে, মাতাবাড়িতে দশটি রাজহাঁস রয়েছে৷ এগুলি একসাথেই থাকে৷ পর্যটকদের আকর্ষণ করার জন্যই মাতাবাড়ি কর্তৃপক্ষ এই রাজহাঁসগুলি রেখেছে৷ মিঠুন প্রায়ই এই রাজহাঁসগুলিকে বিভিন্ন সময়ে নানা খাবার দিয়ে থাকে৷ এদিন, মিঠুন একটি রাজহাঁসকে খাবার দেওয়ার সময় ধরে ফেলে৷ তারপর সে এই রাজহাঁসটি নিয়ে হুরিজলায় চলে আসে৷ সেখানে যাওয়ার পর স্থানীয় জনগণের সন্দেহ হয়৷ তারা বুঝতে পারে এই রাজহাঁসটি মাতাবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় জনগণ খবর দেয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজহাঁস সমেত মিঠুন দেকে আটক করে থানায় নিয়ে যায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top