নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ উদয়পুরের মাতাবাড়ির রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে৷ আটক ব্যক্তির নাম মিঠুন দে (৪৫)৷ পুলিশ তাকে থানায় নিয়ে গিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ প্রায় পনের বছর যাবৎ মিঠুন দে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের সামনের বাজারে পেড়ার দোকানে কাজ করে আসছে৷ এদিকে, মাতাবাড়িতে দশটি রাজহাঁস রয়েছে৷ এগুলি একসাথেই থাকে৷ পর্যটকদের আকর্ষণ করার জন্যই মাতাবাড়ি কর্তৃপক্ষ এই রাজহাঁসগুলি রেখেছে৷ মিঠুন প্রায়ই এই রাজহাঁসগুলিকে বিভিন্ন সময়ে নানা খাবার দিয়ে থাকে৷ এদিন, মিঠুন একটি রাজহাঁসকে খাবার দেওয়ার সময় ধরে ফেলে৷ তারপর সে এই রাজহাঁসটি নিয়ে হুরিজলায় চলে আসে৷ সেখানে যাওয়ার পর স্থানীয় জনগণের সন্দেহ হয়৷ তারা বুঝতে পারে এই রাজহাঁসটি মাতাবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় জনগণ খবর দেয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজহাঁস সমেত মিঠুন দেকে আটক করে থানায় নিয়ে যায়৷

মাতাবাড়ির রাজহাঁস চুরি করে পালাবার পথে আটক এক ব্যক্তি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















