News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফাস্টফুড এবং ভেজাল খাদ্য দ্রব্যের দোকান ছেয়ে যাচ্ছে উত্তরের তিনটি জেলাতেই
Image

ফাস্টফুড এবং ভেজাল খাদ্য দ্রব্যের দোকান ছেয়ে যাচ্ছে উত্তরের তিনটি জেলাতেই

আগরতলা, ২ ডিসেম্বর : উত্তরের তিনটি জেলা জুড়ে ফাস্টফুড এবং ভেজাল খাদ্য দ্রব্যের দোকান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উত্তরের তিনটি জেলার মধ্যে কুমারঘাট সবচেয়ে আগে রয়েছে।

লাগিয়ে লাফিয়ে বাড়ছে ফাস্টফুড এবং ভেজাল খাদ্যের দোকান। কুমারঘাট শহরে ফাস্টফুডের দোকান ইতিমধ্যে ১০০ ছাড়িয়ে গেছে। পিছিয়ে নেই উত্তর জেলা সদর ধর্মনগর। কাঞ্চনপুরের মত মিশ্র জনবসতিপূর্ণ এলাকায়ও ফাস্টফুড এবং ভেজাল খাদ্যদ্রব্যে বিক্রির দোকানের সংখ্যা ক্রমশ বাড়ছে। হাত বাড়ালেই এই সমস্ত দোকানগুলো পাওয়া যাচ্ছে। বলা যায়, দোকানের অভাব নেই। এই সমস্ত বেশিরভাগ দোকানেই বাসি পচা খাবার দেদার বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কুমারঘাট সদর এবং আনাচে কানাচে এই ধরনের বেশ কিছু খাবারের দোকানে বিক্রি হচ্ছে অসুরক্ষিত খাদ্যদ্রব্য কিন্তু প্রশাসন নির্বিকার।

মহকুমা প্রশাসন বা জেলা প্রশাসনগুলি সব কিছু দেখেও না দেখার ভান করে আছে। মাঝেমধ্যে ক্রেতারা প্রতিবাদী হলে লোক দেখানো অভিযান চালানো হয়। কিন্তু যারা মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মালের বড়মাথা বলে পরিচিত তাদের নামে মামলা তো দূরের কথা কোন জরিমানা পর্যন্ত করা হচ্ছে না। ফলে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর রমরমা বাণিজ্য অব্যাহত রয়েছে। ভেজাল বিরোধী অভিযানের মালিক সেনেটারি ইন্সপেক্টরদের কাজ। কিন্তু মহকুমা প্রশাসন বা জেলা প্রশাসন কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে।

Releated Posts

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top