News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানায় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত সাত নকশাল, উদ্ধার অস্ত্র
Image

তেলেঙ্গানায় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত সাত নকশাল, উদ্ধার অস্ত্র

ওয়ারাঙ্গল, ১ ডিসেম্বর (হি.স.) : তেলঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন সাত নকশাল। নিহতদের মধ্যে রয়েছেন এক শীর্ষ নকশাল নেতা। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে তল্লাশি শুরু করে বাহিনী। জঙ্গলে নকশালদের লুকিয়ে থাকার খবর পেয়ে আত্মসমর্পণ করতে বলে তারা। তখন তাদের লক্ষ্য করে নকশালরা গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা গুলি ছোড়ে বাহিনী। এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সাত জন নকশাল। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।

এক সপ্তাহ আগে এই এলাকাতেই পুলিশের চর সন্দেহে দুই জনজাতি যুবককে খুন করেন নকশালরা। ওই ঘটনার পর রবিবার প্রথম এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নকশাল নেতার নাম পাপান্না (৩৫)। বাকি ছ’জনের নাম ইগলপু মাল্লাইয়া (৪৩), মুসাকি দেভাল (২২), মুসাকি যমুনা (২৩), জয় সিং (২৫), কিশোর (২২), কমেশ (২৩)।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top