News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে মেডিক্যাল হাব গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে মেডিক্যাল হাব গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩০ নভেম্বর: রাজ্যে মেডিক্যাল হাব গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরায় এখন চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হয়েছে। কিডনি ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হচ্ছে। আগামীদিনে রাজ্যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করারও প্রচেষ্টা নেওয়া হয়েছে। আজ আগরতলার দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার ২১তম বার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আন্তরিক। উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। রাজ্যের মানুষকে আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করছে। রাজ্যের চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীদের মেধার কোনও অভাব নেই। স্বাস্থ্যক্ষেত্রে বর্তমানে অনেক জটিল সমস্যা ত্রিপুরার চিকিৎসকদের দ্বারা সম্পন্ন হচ্ছে। রেফার রোগীর সংখ্যাও অনেক হ্রাস পেয়েছে। তিনি বলেন, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ২০০২ সাল থেকে রাজ্যে স্বাস্থ্য ও সামাজিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করছে। মুখ্যমন্ত্রী এই সংস্থার কাজের ভূয়সী প্রশংসাও করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সংস্থার বিভিন্ন সদস্যের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. কে পি দেবনাথ। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা প্রফেসর ডা. সঞ্জীব দেববর্মা, ডা. প্রদীপ ভৌমিক, ডা. এন এল ভৌমিক। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডা. প্রিয়ব্রত সিনহা।

Releated Posts

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top