News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন সংগঠন চট্রগাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তাভাবনা করছে : নবেন্দু
Image

বিভিন্ন সংগঠন চট্রগাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তাভাবনা করছে : নবেন্দু

আগরতলা, ৩০ নভেম্বর: বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি চলছে। বিভিন্ন সংগঠন চট্রগাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তাভাবনা করছে। আজ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একথা বলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

তিনি উদ্বেগ প্রকাশ করেন, চট্টগ্রাম কিভাবে পাকিস্তানের অংশ হয়েছে। যেখানে দেশ ভাগের সময় ৯৭ শতাংশ অমুসলিম বসবাস করতেন। বর্তমানে সেখানে অমুসলিমরাই সংখ্যাগরিষ্ট। কিন্তু এখন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন সংগঠন চট্রগাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তাভাবনা করছে এবং প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিন তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পুরণ এবং প্রয়োজন ভিত্তিক পদ সৃষ্টি করার জন্য আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা এবং মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, সরকারি চাকুরীর পাশাপাশি রাজ্যের যুবক যুবতীদের আত্মানির্ভর করে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর রাজ্যে পরিবর্তন হয়েছে। সরকারের এই ইতিবাচক প্রয়াসে জনগণ বিজেপি সরকারের দিকে আকৃষ্ট হচ্ছেন।

তাঁর কথায়, আগামীকাল নমো যুবা কর্মসূচির শেষ হয়েছে। যুবারা এই কর্মসূচিতে উপস্হিত লক্ষ্য করা গিয়েছে। বিগত সরকার আগরতলায় এইভাবে সাড়া জাগানো যুবা কর্মসূচি করতে পারে নি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top