News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদীয় গণতন্ত্র সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না : শরদ পওয়ার
Image

সংসদীয় গণতন্ত্র সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না : শরদ পওয়ার

পুণে, ৩০ নভেম্বর (হি.স.): কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন এনসিপি-এসপি প্রধান শরদ পওয়ার। শনিবার শরদ পওয়ার অভিযোগ করেছেন, সংসদীয় গণতন্ত্র সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। পুণে-তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শরদ পওয়ার বলেছেন, “এমনটা প্রথমবারের মতো ঘটেছে, দেশে অনুষ্ঠিত নির্বাচন মানুষকে খুব অস্থির করে তুলেছে, মানুষের মধ্যে হতাশা রয়েছে। প্রতিদিন সকাল ১১টায় সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতারা। তাঁদের নিজেদের বক্তব্য তুলে ধরেন, কিন্তু সংসদে তাঁদের দাবি মানা হচ্ছে না এবং এর স্পষ্ট অর্থ সংসদীয় গণতন্ত্র সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না।”

শরদ পওয়ার আরও বলেছেন, “যদি এভাবে চলতে থাকে, তাহলে এটা ঠিক নয় এবং এ জন্য আমাদের জনগণের মধ্যে গিয়ে তাঁদের সচেতন করতে হবে। ইভিএমের ভোটে কিছুটা পার্থক্য আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনও প্রমাণ নেই। কেউ কেউ আবার গণনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে যা করা সম্ভব তা করা হবে। কেউ কেউ পুনরায় গণনার জন্য আবেদন করেছেন। দেখা যাক কি হয়, কিন্তু আমার খুব একটা আশা নেই।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top