News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি টাকা ব্যয়ে নির্মিত জলের ট্যাঙ্ক কাজে আসে নি
Image

কোটি টাকা ব্যয়ে নির্মিত জলের ট্যাঙ্ক কাজে আসে নি

আগরতলা, ৩০ নভেম্বর: পেঁচারথলে এবং কুলাইয়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত জলের ট্যাঙ্ক অচল অবস্থায় পড়ে রয়েছে। ওই ট্যাঙ্ক এলাকাবাসীর কাজেই আসে নি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বামফ্রন্ট সরকারের আমলে পেঁচারথলবাসী এবং কুলাইবাসীর পানীয় জলের সমস্যা সমাধানের করার জন্য জল সম্পদ দপ্তর থেকে দুটি ট্যাঙ্ক তৈরি করে দেয়া হয়েছিল। জানা গিয়েছে, ওভার হেড ট্যাংক দুটি নির্মাণ করতে দপ্তরের ব্যয় হয়েছিল প্রায় আড়াই কোটি টাকা।পেঁচারথলে ট্যাংকটি নির্মাণ করা হয়েছিল ব্লক এরিয়ায়। ব্লক এবং থানার মধ্যে দিয়ে চলে গেছে আসাম আগরতলা জাতীয় সড়ক। জনবহুল এলাকা। উদ্দেশ্য ছিল এই ট্যাংকের মাধ্যমে বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে কুলাই দ্বাদশ বিদ্যালয়ের ঠিক লাগোয়া টিলায় একই মাপের আরেকটি ট্যাঙ্কট নির্মাণ করা হয়ে ছিল। এই দুটি ওভার হেড ট্যাংক তৈরির পর একদিনের জন্যও সেগুলি কাজে আসে নি। বিশাল এবং ব্যয়বহুলও জলের ট্যাঙ্কটি দুটি আজ দীর্ঘ সাড়ে তিন দশক ধরে ছবির মত দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বর্তমানে যে কোনও সময় ট্যাঙ্ক দুটি মাটিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও জানা গেছে, জলের ট্যাঙ্ক দুটি সঠিকমান বজায় রেখে তৈরি না হওয়ায় কারনে জল তোলার পর পরই ট্যাংকের গায়ে ফাটল দেখা যায়। ওভারহেড ট্যাঙ্ক দুটি সম্পূর্ণ নিম্ন মানের করা হয়েছিল। রডের জালি বাঁধা থেকে, ঢালাইয়ে সিমেন্ট মিশ্রনে কার চুপি করা হয়েছিল। সরকারী কোষাগারের কোটি টাকা ব্যয় করা সত্ত্বেও কোন কাজে আসেনি।বর্তমানে দাবী উঠেছে যে ট্যাঙ্ক দুটি ভেঙে ফেলা হোক। অন্যথায় নিকটবর্তী পেঁচারথল ব্লকের ক্ষতি হতে পারে। কুলাই জেবি স্কুলেরও ক্ষতি হতে পারে।পুরা নো ট্যাংক দুটি ভেঙ্গে সেখানে নতুন ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করার দাবি উঠেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top