News Flash

  • Home
  • খেলা
  • সৌদি প্রো লিগ : দামাককে হারাল আল নাস্‌র, আবারও রোনাল্ডোর জোড়া গোল
Image

সৌদি প্রো লিগ : দামাককে হারাল আল নাস্‌র, আবারও রোনাল্ডোর জোড়া গোল

রিয়াদ, ৩০ নভেম্বর (হি.স.): সৌদি প্রো লিগে শুক্রবার ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্‌র। দুই অর্ধে গোল দুটি করেন রোনাল্ডো।

ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। ৭৯ মিনিটে সতীর্থের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো।

পর্তুগিজ তারকার ক্যারিয়ারে গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত সোমবার আল গারাফাকে আল নাস্‌র ৩-১ ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনাল্ডো ।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে আল নাসর। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top