News Flash

  • Home
  • দেশ
  • সম্ভলে মোতায়েন পুলিশ বাহিনী, মাতা প্রসাদ পান্ডে-কে যেতে বাধা পুলিশের
Image

সম্ভলে মোতায়েন পুলিশ বাহিনী, মাতা প্রসাদ পান্ডে-কে যেতে বাধা পুলিশের

সম্ভল, ৩০ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভলে এখনও চাপা উত্তেজনা রয়েছে, আর তাই শনিবারও সম্ভলের শাহি জামা মসজিদের বাইরে মোতায়েন থাকল পুলিশ বাহিনী। গত ২৪ নভেম্বর শাহি জামা মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে, তারপর থেকেই নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে, শনিবারই সম্ভলে আসার কথা সমাজবাদী পার্টির (সপা) একটি প্রতিনিধি দলের। উত্তর প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা মাতা প্রসাদ পান্ডের নেতৃত্বে সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল সম্ভলে আসার কথা ছিল, কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয়। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে পুলিশ বাহিনী মোতায়েন ছিল।

মাতা প্রসাদ পান্ডে বলেছেন, “সম্ভলের ডিএম আমাকে ফোন করে সেখানে যেতে বারণ করেছেন। আমরা কাউকে উসকানি দিই না, তাঁদের আমাকে নোটিশ দেওয়া উচিত ছিল। কিন্তু কোনও নোটিশ ছাড়াই তাঁরা আমার বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করেছে।” মাতা প্রসাদ আরও বলেছেন, “সেখানে জাস্টিস কমিশন যাচ্ছে, মিডিয়ার লোকজন যাচ্ছে, সেখানে গেলে কি কোনও অশান্তি হবে? এই সরকার নিজস্ব সব কাজ আড়াল করার জন্য ইচ্ছাকৃতভাবে আমাদের বাধা দিচ্ছে।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top