News Flash

  • Home
  • Uncategorized
  • দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে লাইফটাম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হতে চলেছেন রেখা
Image

দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে লাইফটাম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হতে চলেছেন রেখা

rekhaমুম্বই, ২ নভেম্বর (হি.স.) : লাইফটাম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হতে চলেছেন রেখা| ৭ থেকে ১৪ ডিসেম্বর দোহা ও আৱু ধাবিতে অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে|
চার দশক ধরে ১৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রেখা| ১৯৬৬ সালে তিনি শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন| ১৯৭০ সালে হিন্দি ছবি সাওয়ন ভাদো থেকে তিনি লাইমলাইটে আসেন| ছবিটি অসাধারণ সাফল্য পায়| কিন্তু সেই অনুযায়ী খ্যাতি পাননি রেখা| একটি সাক্ষাকারে রেখা জানিয়েছিলেন, তখন তাঁর গায়ের রং ও ফিগার নিয়ে সমালোচনা করা হত| তাঁকে আগলি ডাকলিং বলা হত| তখনকার প্রথমসারির হিরোইনদের সঙ্গে তুলনা চলত রেখার| কিন্তু সেটা ইতিবাচক দিক থেকে নয়| নেতিবাচক দিক থেকে|
সমালোচিত ছবি আনজানা সফর থেকে স্ট্রাগল শুরু হয়| পর্দায় হিরোকে চুমু খাওয়ার দৃশ্যে অভিনয়ের জন্য তাঁর খ্যাতি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ে| তখন কিছু ছবি ও সেটে কিছু কাজকর্মের জন্য রেখা আবার খ্যাতি হারাতে থাকেন| কিন্তু তিনি সিদ্ধান্ত নেন, আনপ্রফেশনাল অ্যাটিটিউড তিনি ত্যাগ করবেন| এরপর আবার সাফল্যের সিঁড়ি চলতে শুরু করেন তিনি| এর মধ্যে যশ চোপড়ার ফয়েসলে ও গিরিশ কন্নড়ের উত্সবের অফার আসে তাঁর কাছে| এই দুটি ছবির পর রেখার খ্যাতি আরও বেড়ে যায়| মধুবালী, নূতন, ওয়াহিদা রহমানের সঙ্গে একসারিতে চলে আসেন তিনি| এরপর একে একে উমরাও জান, খুন ভরি মাঙ্গ, সিলসিলা, খিলাড়িও কা খিলাড়ি, খুবসুরতের মতো ছবি করেন তিনি| ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য রেখা পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top