News Flash

  • Home
  • বিদেশ
  • সন্ন্যাসী চিন্ময় প্রভুকে নিয়ে নতুন বিবৃতি বাংলাদেশ ইসকনের, মুখ খুললেন ইউনূসও
Image

সন্ন্যাসী চিন্ময় প্রভুকে নিয়ে নতুন বিবৃতি বাংলাদেশ ইসকনের, মুখ খুললেন ইউনূসও

ঢাকা, ২৯ নভেম্বর (হি.স.): রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ পুলিসের হাতে গত সোমবার গ্রেফতার হন হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর জামিনের আর্জিও খারিজ করেছে বাংলাদেশের আদালত। বৃহস্পতিবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ ইসকন। তাতে বলা হয়েছিল, সন্ন্যাসী চিন্ময়ের কোনও কাজের দায় ইসকন নেবে না। কারণ, তিনি ইসকনের কেউ নন। শুক্রবার সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশ ইসকন। এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি।’

গতকাল, বৃহস্পতিবার ইসকনের তরফে জানানো হয়েছিল, ‘মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। তাই তাঁর কোনওরকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইসকনের নয়।’ আর আজ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন বিবৃতি জারি করেছে ইসকন বাংলাদেশ।

গত সোমবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন বাংলাদেশের হিন্দুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিসকে। যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেশ-বিদেশে গোটা ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে। হিন্দুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয় ভারতেও। সেই সবকিছুর মাঝেই চাপে পড়ে মুখ খুললেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ইসকনের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে না। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত। ন্যায় বিচার পাবেন চিন্ময়কৃষ্ণ দাস। তিনি এও জানিয়েছেন, বাংলাদেশ অন্য কোনও দেশের আভ্যন্তরীন বিষয়ে নাক গলায় না। ভারত যে বিবৃতি বাংলাদেশকে নিয়ে দিয়েছে তা অবাঞ্ছিত। গতকাল, বৃহস্পতিবার ঢাকা হাইকোর্ট বাংলাদেশে ইসকনের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দিয়েছে। বর্তমানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনাও।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top