News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতের জনবসতি এলাকা লক্ষ্য করেগুলি করছে পাক সেনা : বিএসএফ
Image

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতের জনবসতি এলাকা লক্ষ্য করেগুলি করছে পাক সেনা : বিএসএফ

BSF Logজম্মু, ২ নভেম্বর (হি.স.) : জম্মু সীমান্তে লাগাতার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ভারতের অসামরিক এলাকায় পাকিস্তানের নির্বিচার গুলিবর্ষণ উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলে অভিযোগ তুললেন সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ডি কে উপাধ্যায়| তিনি বলেছেন, পাক সেনারা উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে ভারতের জনবসতি এলাকাগুলোতে মর্টার ও শেল ছুঁড়ছে| এক সাংবাদিক বৈঠকে উপাধ্যায় বলেছেন, পাক রেঞ্জার্স সম্প্রতি অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি চালিয়েছে| তাদের এক্ষেত্রে সক্রিয় সাহায্য করছে পাক সেনা|
উপাধ্যায় আরও বলেছেন, বিএসএফ কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টা জবাব দিতে গিয়ে কখনই পাকিস্তানের অসামরিক এলাকায় গুলিবর্ষণ করে না| আমরা শুধুমাত্র যে সব সামরিক ব্যাঙ্কার থেকে পাক বাহিনী গুলি ছোঁড়ে সেগুলিই নিশানা করা হচ্ছে| আমরা পাকিস্তানের ১৪ টি ব্যাঙ্কার চূড়ান্তভাবে ক্ষতি করা হযেছে|
উল্লেখ্য, মঙ্গলবার পাক রেঞ্জার্স যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নির্বিচার গুলিবর্ষণ করায় দুই শিশু, চার মহিলাসহ আটজন নিরীহ ভারতীয় নাগরিকের মৃতু্য হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top