News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মন্ত্রী সুশান্ত
Image

১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে : মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২৯ নভেম্বর: বিভিন্ন স্কুলে টিআরবিটি’র মাধ্যমে ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অস্নাতক ১০৯৯ জন এবং ৪৬৭ জন স্নাতক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অস্নাতক ও স্নাতক শিক্ষকের পদগুলি সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া টিআরবিটি’র মাধ্যমে সম্পন্ন করা হবে। তাছাড়াও গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিক্সড-পে ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী আরও জানান, গ্রামোন্নয়ন দপ্তরে ১৯৮ জন জুনিয়র ইঞ্জিনীয়ার (ডিগ্রী-১০৫ ও ডিপ্লোমা-৯৩) নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। টিপিএসসি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top