News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে জেলাভিত্তিক আশা কর্মীদের ও আশা ফেসিলেটরদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

কৈলাসহরে জেলাভিত্তিক আশা কর্মীদের ও আশা ফেসিলেটরদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ নভেম্বর:
ঊনকোটি কলাক্ষেত্র জেলাভিত্তিক আশা কর্মীদের ও আশা ফেসিলেটরদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র জেলাভিত্তিক আশা কর্মীদের ও আশা ফেসিলেটরদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।

উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন চপলা দেবরায়, আশা কো অর্ডিনেটর ডক্টর অয়ন রায়। প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর জেলার মোট পাঁচজন আশাকর্মীকে ও তিনজন আশা ফেসিলেটর কর্মীকে মানপত্র ও তিন হাজার টাকা এর চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। এই মহতী অনুষ্ঠানে শতাধিক আশাকর্মী ও আশা ফ্যাসিলেটর উপস্থিত ছিলেন।

আজকের সব বক্তাই তাদের বক্তব্যে আশা কর্মীদের ভুয়সি প্রশংসা করেন। কিন্তু পরিতাপের বিষয় আশা কর্মীদের কোনো বেতন বা ভাতা দেওয়া হয় না, যে অনারিয়াম দেওয়া হয় তাও অনেক কম, তথাপি আশা কর্মীরা, নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top