News Flash

Image

ব্রাউন সুগার সহ আটক ৪ যুবক সহ এক মহিলা

আগরতলা, ২৬ নভেম্বর : গোলাপ বাগান এলাকা থেকে ব্রাউন সুগার ও একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানা পুলিশ। সাথে ৪ যুবক সহ এক মহিলাকে আটক করা হয়েছে। আজ আটক সকলেই আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায়।

ঘটনা সম্পর্কে এসডিপিও জানিয়েছেন, আজ সকালে পূর্ব থানার ওসি গোপন সূত্রে গোলাপ বাগানে ড্রাগ বিক্রির খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়। এই অভিযানে ওই এলাকায় থেকে ব্রাউন সুগার ও বাইক সহ ৪ যুবক সহ এক মহিলাকে আটক করা হয়েছে। তাঁদের নাম রাজেশ দেবনাথ, বিশ্বজিৎ মজুমদার, জয়দেব দাস, ওসমান মিঞা এবং উমা মালাকার(মহিলা)।

তিনি আরো বলেন, উমা মালাকার চায়ের দোকানের আড়ালে ব্রাউন সুগার বিক্রি করছিলেন। ঘটনায় থেকে আটক যুবকদের কয়েকজন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদে পলাতকদের শনাক্ত করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানান এসডিপিও।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top