News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি সরকার : টিএসএফ
Image

ত্রিপুরার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি সরকার : টিএসএফ

আগরতলা, ২৬ নভেম্বর: ত্রিপুরার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি সরকার। পুরনো রাজভবন তথা পুস্পবন্ত প্যালেসকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। এরই প্রতিবাদে পুরনো রাজভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে টিএসএফ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক হামালো জমাতিয়া বলেন, ইতিহাস মুছার চেষ্টা করছে বিজেপি সরকার। আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে তাজ হোটেল সংস্থার কাছে তুলে দিতে চাইছে সরকার। ত্রিপুরার উন্নয়ন সবাই চায়। কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়।

এদিন তিনি আরও বলেন, পুষ্পবন্ত প্রাসাদ ত্রিপুরার একটি প্রাচীন রাজকীয় প্রাসাদ। ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। এটি ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার রাজভবন হিসেবে ছিল, যা পরবর্তীতে স্থানান্তরিত হয়। এই প্রসাদটিকে অন্য সংস্থার হাতে তুলে দেওয়া মানে ত্রিপুরার ইতিহাসকে মুছে ফেলা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top