News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িত ৬ জন অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে আজ
Image

সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িত ৬ জন অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে আজ

আগরতলা, ২৬ নভেম্বর: সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িত ৬ জন অভিযুক্তকে আজ পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, আক্রান্ত সাংবাদিক সুজিত আচার্য্য জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে সাংবাদিক সুজিত আচার্য্য। আমতলী থানার পুলিশ ওই ঘটনার সাথে জড়িত ছয়জন যুবককে আটক করেছে।

এদিকে, সাংবাদিক আক্রান্তের ঘটনায় সোমবার আমলতী থানার সামনে ধর্ণায় বসলেন অন্যান্য সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। ওই ঘটনায় আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। কারণ, রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা দিন দিন বেড়ে চলছে।

এদিকে, কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনও। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল জানিয়েছেন, চিত্র সাংবাদিক সুজিত আচার্য্যের উপর আক্রমণের ঘটনার ৬ জন অভিযুক্তকে আমতলী থানার পুলিশ মঙ্গলবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করবে। জিজ্ঞাসাবাদে আর কারও নাম উঠে আসলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top