News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় সংবিধান একটি প্রাণবন্ত ও প্রগতিশীল দলিল : রাষ্ট্রপতি
Image

ভারতীয় সংবিধান একটি প্রাণবন্ত ও প্রগতিশীল দলিল : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ভারতীয় সংবিধান একটি প্রাণবন্ত ও প্রগতিশীল দলিল। সংবিধানের মাধ্যমে আমরা সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য অর্জন করেছি।” জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধান সদনে অনুষ্ঠিত হয় সংবিধান দিবস।

রাষ্ট্রপতি বলেছেন, “বিগত কয়েক বছরে সমাজের সমস্ত শ্রেণীর, বিশেষ করে দুর্বল শ্রেণীর কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। দরিদ্ররা তাদের নিজস্ব ঘর পাচ্ছে এবং বিশ্বমানের পরিকাঠামো গড়ে উঠছে দেশে।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমি সমস্ত নাগরিককে তাঁদের আচরণে সাংবিধানিক আদর্শগুলি আত্মস্থ করার এবং নিজস্ব মৌলিক দায়িত্ব পালন করার জন্য এবং ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য কাজ করার আহ্বান জানাই।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংবিধান সদনে ভারতীয় সংবিধান সম্পর্কিত দু’টি বই প্রকাশ করেছেন। এছাড়াও সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top