News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন একনাথ, নতুন সরকারের শপথ সময়ের অপেক্ষা
Image

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন একনাথ, নতুন সরকারের শপথ সময়ের অপেক্ষা

মুম্বই, ২৬ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। মঙ্গলবার সকালে রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন একনাথ শিন্ডে। এই সময়ে দুই উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা এবং এনসিপি-র সমন্বয়ে গঠিত মহাযুতি জোট জয়ী হয়েছে। মহারাষ্ট্রে নতুন সরকারের শপথগ্রহণ এখন শুধুই সময়ের অপেক্ষা। কে হতে চলেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী, তা নিয়েও জল্পনা চলছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top