News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সত্যকে চিরকাল অন্ধকারে লুকিয়ে রাখা যায় না : বিদ্যুৎ মন্ত্রী

সত্যকে চিরকাল অন্ধকারে লুকিয়ে রাখা যায় না : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২২ নভেম্বর : সত্যকে চিরকাল অন্ধকারে লুকিয়ে রাখা যায় না। আজ সবরমতী রিপোর্ট দেখে একথা বলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

এদিন শ্রীনাথ বলেন, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের এস-৬ কামরায় আগুন লাগানোর ঘটনাকে ঘিরেই ‘সবরমতী রিপোর্ট’। কিভাবে পরিকল্পিতভাবে একটি ঘটনাকে তথাকথিত সংবাদ মাধ্যমের একটি অংশ অতিরঞ্জিত করে দেখিয়েছিল, আসল সত্যকে ধামাচাপা দিয়েছিল।

এদিন তিনি আরও বলেন,একটা অংশের অসাধু সাংবাদিক সত্যকে চেপে রেখে প্রায় সময় অসত্য প্রকাশ করেন। কিন্তু সত্যকে চিরকাল অন্ধকারে লুকিয়ে রাখা যায় না। যেখানে ৫৯ জন কর সেবকদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। রাম মন্দির আন্দোলনের প্রেক্ষাপটে সবরমতি হত্যাকাণ্ড, এই ছবিতে গভীরভাবে তুলে আনা এক জীবন্ত ইতিহাস। প্রত্যেককেই এই ছবিটি দেখার জন্য অনুরোধ করেছেন তিনি।

আজ স্থানীয় এক প্রেক্ষাগৃহে মোহনপুর মন্ডলের সকল কার্যকর্তা, সদর গ্রামীণ জেলা সভাপতি, মন্ডল সভাপতি ও রাজ্যের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সঙ্গে নিয়ে ছবিটি দেখে কার্যত আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top