News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলাদের জন্য সাংবিধানিক ও আইনি সুরক্ষা প্রদানে মহিলা কমিশনের গুরুত্ব অপরিসীম: ঝর্না দেববর্মার
Image

মহিলাদের জন্য সাংবিধানিক ও আইনি সুরক্ষা প্রদানে মহিলা কমিশনের গুরুত্ব অপরিসীম: ঝর্না দেববর্মার

আগরতলা, ২২ নভেম্বর: মহিলাদের জন্য সাংবিধানিক ও আইনি সুরক্ষা প্রদানে মহিলা কমিশনের গুরুত্ব অপরিসীম। সালেমা এর সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সুরমা বিধানসভার সালেমা আর. ডি. ব্লকের কমিউনিটি হলে জাতীয় মহিলা কমিশনের পৃষ্ঠপোষকতায় এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের দ্বারা সংগঠিত ত্রিপুরায় মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান শ্রীমতি ঝর্না দেববর্মার উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বলেন, নাবালিকা বিবাহে আমাদের রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য আমাদের সকলকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। একমাত্র আইনি সচেতনতা ও নাবালিকা কন্যাদের মা-বাবাদের এ বিষয়ে সচেতন করার মধ্য দিয়েই নাবালিকা বিবাহ বন্ধ করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পাশাপাশি মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন ,মাদক সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। মাদকের ভয়াবহতা আমাদের সমাজব্যবস্থাকে বিশেষ করে নারীদের জীবনকে বিষন্ন করে তুলছে। রাজ্য সরকার নেশা বিরোধী অভিযান সফল করার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করেছে সেগুলিকে বাস্তবায়িত করতে মহিলাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top