News Flash

  • Home
  • Uncategorized
  • তিন-তিনটি সড়ক দুর্ঘটনা হতাহত পাঁচ
Image

তিন-তিনটি সড়ক দুর্ঘটনা হতাহত পাঁচ

road acccident copyগোয়ালপাড়া / গহপুর (অসম), ০১ নভেম্বর, (হি.স.) : গোয়ালপাড়া জেলার দুধনৈ অঞ্চলের নয়াপাড়ায় একই জায়গায় এবং গহপুরের সংঘটিত তিন-তিনটি সড়ক দুৰ্ঘটনার ঘটনায় তিন ব্যক্তি মারা যাওয়ার পাশাপাশি আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা গেছে আজ মঙ্গলবার সকালে গোষ়ালপাড়ার দুধনৈ অঞ্চলের নয়াপাড়া অঞ্চলে একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন জনৈক স্কুটি আরোহী। গাড়িটি পেছন থেকে আচমকা ওই স্কুটিকে ধাক্কা মেরেছে বলে মনে করা হচ্ছে। এ-ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতকে মুহিধর রাই এবং আহতকে শঙ্খধ্বজ রাভা বলে শনাক্ত করা হয়েছে। দুৰ্ঘটনা সংঘটিত করেই ঘাতক গাড়িটি দ্রতগতিতে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
একই জায়গায় সংঘটিত দ্বিতীয় দুৰ্ঘটনায় শেভ্ৰলেট বিট এবং অটো-রিকশার মুখামুখি সংঘৰ্ষে আহত হয়েছেন অটোচালক মহৎ বসুমতারি।
এদিকে, শোণিতপুর জেলার গহপুরেও ঘটেছে আরও এক সড়ক দুর্ঘটনা। গহপুরের বুরই চা বাগান এলাকায় কালীপুজো নেলা সংলগ্ন এলাকায় দ্রুতগামী এএস ০৪ সি ১৯০৭ নম্বরের একটি টাটা-সুমোর ধাক্কায় মারা গেছেন দুই ব্যক্তি। নিহতদের হীরালাল তাঁতি এবং মহেশ নায়েক বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সঙ্গে ঘাতক সুমোকে আটক করে তা ভস্মীভূত করে দিয়েছেন উন্মত্ত জনতা। তাঁদের অভিযোগ, গাড়ি চালকটি মদ্যপ অবস্থায় ছিল। দুর্ঘটনা সংঘটিত করে ভিড়ের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ি চালক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top