গোয়ালপাড়া / গহপুর (অসম), ০১ নভেম্বর, (হি.স.) : গোয়ালপাড়া জেলার দুধনৈ অঞ্চলের নয়াপাড়ায় একই জায়গায় এবং গহপুরের সংঘটিত তিন-তিনটি সড়ক দুৰ্ঘটনার ঘটনায় তিন ব্যক্তি মারা যাওয়ার পাশাপাশি আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা গেছে আজ মঙ্গলবার সকালে গোষ়ালপাড়ার দুধনৈ অঞ্চলের নয়াপাড়া অঞ্চলে একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন জনৈক স্কুটি আরোহী। গাড়িটি পেছন থেকে আচমকা ওই স্কুটিকে ধাক্কা মেরেছে বলে মনে করা হচ্ছে। এ-ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতকে মুহিধর রাই এবং আহতকে শঙ্খধ্বজ রাভা বলে শনাক্ত করা হয়েছে। দুৰ্ঘটনা সংঘটিত করেই ঘাতক গাড়িটি দ্রতগতিতে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
একই জায়গায় সংঘটিত দ্বিতীয় দুৰ্ঘটনায় শেভ্ৰলেট বিট এবং অটো-রিকশার মুখামুখি সংঘৰ্ষে আহত হয়েছেন অটোচালক মহৎ বসুমতারি।
এদিকে, শোণিতপুর জেলার গহপুরেও ঘটেছে আরও এক সড়ক দুর্ঘটনা। গহপুরের বুরই চা বাগান এলাকায় কালীপুজো নেলা সংলগ্ন এলাকায় দ্রুতগামী এএস ০৪ সি ১৯০৭ নম্বরের একটি টাটা-সুমোর ধাক্কায় মারা গেছেন দুই ব্যক্তি। নিহতদের হীরালাল তাঁতি এবং মহেশ নায়েক বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সঙ্গে ঘাতক সুমোকে আটক করে তা ভস্মীভূত করে দিয়েছেন উন্মত্ত জনতা। তাঁদের অভিযোগ, গাড়ি চালকটি মদ্যপ অবস্থায় ছিল। দুর্ঘটনা সংঘটিত করে ভিড়ের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ি চালক।
তিন-তিনটি সড়ক দুর্ঘটনা হতাহত পাঁচ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















