News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিথ্যা খবরের তীব্র নিন্দা জানান মহিলা মোর্চার সভানেত্রী বেলা দেবনাথ
Image

মিথ্যা খবরের তীব্র নিন্দা জানান মহিলা মোর্চার সভানেত্রী বেলা দেবনাথ

সোনামুড়া, ২২ নভেম্বর : ২১ নলচর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী তথা সিপাহীজেলা জেলার জেলা পরিষদের সদস্য বেলা দেবনাথের নেমে বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম ও পত্র পত্রিকায় তাঁর নামে ভুয়া ও মিথ্যা খবর ছড়ানো হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে একটি গাঁজা ক্ষেতের ছবি এডিট করে বেলা দেবনাথের ছবি সেই ক্ষেতের উপর লাগিয়ে মিথ্যা ও বিভ্রান্তকর খবর পরিবেশন করা হয়েছে। এই নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল আসলে কি সেই গাঁজাক্ষেত বেলা দেবনাথ এর ছিল কি না।

জানা গিয়েছে পোয়ানবাড়ি এলাকাতে যে গাঁজা ক্ষেত রয়েছে, ওই গাঁজা ক্ষেতের মালিক আগরতলার একজন ব্যক্তি। ইতিমধ্যেই মেলাঘর থানার পুলিশ সেই গাঁজা ক্ষেত কেটে ধ্বংস করে দিয়েছে।

গাঁজাক্ষেতগুলি যদি বেলা দেবনাথের হতো তাহলে প্রশাসন গাঁজা ধ্বংস করার পর এক সুনির্দিষ্ট মামলা হাতে নিতেন। সূত্রের ভিত্তিতে বলা যায়, বেলা দেবনাথ গাঁজার সঙ্গে কোন অংশে জড়িত নয়। অনেকের মতে তাঁকে বদনাম করার জন্য এবং তাঁর রাজনীতি ক্যারিয়ার নষ্ট করতে একটা শ্রেণীর লোক মিথ্যা খবর ছড়িয়েছে।

যাচাই-বাছাই ছাড়া একজন নেতৃর বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশন করা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকার নিন্দা জানিয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী বেলা দেবনাথ। আগামী দিনে এ বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং আইনের দারস্ত হবেন বলেও জানান তিনি।

Releated Posts

হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে অব্যবস্থার অভিযোগ, মিড-ডে মিল ও পাঠদান নিয়ে উঠল একাধিক প্রশ্ন

তেলিয়ামুড়া, ২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকার প্রত্যন্ত কাকড়াছড়ায় অবস্থিত হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক উপস্থিতি…

ByByReshmi Debnath Jul 3, 2026

তিন বছরের আইনি লড়াই শেষে নিজের জমির দখল ফিরে পেলেন মানিক দেবনাথ

চুড়াইবাড়ি, ২ জুলাই: দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার…

ByByReshmi Debnath Jul 3, 2026

জিবি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৫ জুলাই ৬ ঘণ্টার ধর্না, ঘোষণা বিরজিত সিনহার

কৈলাসহর, ২ জুলাই: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র…

ByByReshmi Debnath Jul 3, 2026

প্রশাসনিক কাজে আরও স্বচ্ছ এবং দক্ষতা আনার লক্ষ্যে সচিবালয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের নির্দেশমূলে সরকারি কাজে দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top